মানসম্পন্ন ৩ডি প্রিন্টিং, যত্নে তৈরি নকশা।

অ্যানাটমিক্যাল ও বোন মডেল, ইসলামিক ডেকোর, ডেস্ক অর্গানাইজার, ফোন স্ট্যান্ডসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস। 3D Verse যত্ন নিয়ে নিখুঁতভাবে প্রিন্ট করে, সারা বাংলাদেশে ডেলিভারি দেয়।

3D Verse

স্বপ্ন

ক্যাটাগরি অনুযায়ী দেখুন

যা খুঁজছেন, সহজেই খুঁজে নিন।

বাছাই করা পণ্য

সব দেখুন →

৩ডি ভার্স: সারা বাংলাদেশের জন্য ৩ডি প্রিন্টিং

আমরা প্রতিটি পণ্য অর্ডার অনুযায়ী ৩ডি প্রিন্ট করি: মেডিকেল ও হাড়ের অ্যানাটমি মডেল, ইসলামিক ডেকোর, পেন হোল্ডার, ফোন স্ট্যান্ড, ডেস্কের নানা জিনিস, চাইলে আপনার নিজের ডিজাইনও। কুরিয়ারে বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি দেওয়া হয়, পণ্যের দাম ক্যাশ অন ডেলিভারি।

৩ডি ভার্স থেকে কীভাবে অর্ডার করব?

পছন্দের পণ্য কার্টে যোগ করে ওয়েবসাইটেই চেকআউট করুন। প্রথমে ডেলিভারি ঠিকানা দেবেন, তারপর শুধু ডেলিভারি চার্জ বিকাশে অগ্রিম পাঠাবেন। পণ্যের দাম দেবেন হাতে পাওয়ার সময় (ক্যাশ অন ডেলিভারি)।

ডেলিভারি চার্জ কত?

সিলেট শহরে (সিলেট সদর ও দক্ষিণ সুরমা) ১ কেজি পর্যন্ত ৳৭০, সারা বাংলাদেশে ১ কেজি পর্যন্ত ৳১২০। ভারী পার্সেলে ওজন অনুযায়ী চার্জ একটু বাড়ে, চেকআউটে সঠিক অঙ্ক দেখানো হয়।

অর্ডার পেতে কত দিন লাগে?

পেমেন্ট যাচাইয়ের পর সাধারণত প্রিন্টে ১ থেকে ৩ কর্মদিবস আর কুরিয়ারে ১ থেকে ৩ দিন লাগে। বড় মডেল বা পুরো হাড়ের সেটে বেশি সময় লাগতে পারে, অর্ডার নিশ্চিত করার সময় জানিয়ে দেওয়া হয়।

মেডিকেল ও হাড়ের মডেল কি পড়াশোনার কাজে লাগবে?

হ্যাঁ। মডেলগুলো বাস্তব অ্যানাটমি মেনে শিক্ষার্থী, শিক্ষক ও ক্লিনিকের পড়াশোনা ও প্রদর্শনের জন্য তৈরি। এগুলো চিকিৎসা-সরঞ্জাম নয়।

অর্ডারের অবস্থা কীভাবে দেখব?

অর্ডার নম্বর আর ফোন নম্বর দিয়ে "অর্ডার ট্র্যাক করুন" পেজে, অথবা লগ ইন করে "আমার অর্ডার" থেকে যেকোনো সময় দেখতে পারবেন।

অর্ডার কি বাতিল করা যায়?

হ্যাঁ, আমরা বিকাশ পেমেন্ট যাচাই করার আগ পর্যন্ত "আমার অর্ডার" থেকে নিজেই বাতিল করতে পারবেন। এরপর পণ্যটি তৈরি শুরু হয়ে যেতে পারে, তাই আমাদের সাথে যোগাযোগ করুন। বাতিল অর্ডারের ডেলিভারি চার্জ পুরোটা ফেরত দেওয়া হয়।

যত্নে নকশা ও প্রিন্ট, সারা দেশে ডেলিভারি

3D Verse সারা বাংলাদেশের গ্রাহকদের জন্য অর্ডার অনুযায়ী পণ্য ডিজাইন ও ৩ডি প্রিন্ট করে।

আমাদের গল্প

অর্ডার করা সহজ

  1. ১ পণ্য বেছে কার্টে যোগ করুন।
  2. ২ চেকআউট করুন: ঠিকানা দিন, তারপর শুধু ডেলিভারি চার্জ বিকাশে অগ্রিম পাঠান।
  3. ৩ আমরা অর্ডার নিশ্চিত করে ডেলিভারি দেব। পণ্যের দাম দেবেন হাতে পেয়ে।
হোয়াটসঅ্যাপ করুন