রিফান্ড ও রিটার্ন নীতি

সর্বশেষ হালনাগাদ: ১৯ অক্টোবর ২০২৬

প্রতিটি পণ্য আপনার জন্য আলাদাভাবে প্রিন্ট করা হয়, তাই সাধারণ দোকানের তুলনায় রিটার্নের নিয়ম একটু আলাদা। ভুল আমাদের হলে আমরা সবসময় তা ঠিক করে দিই।

ভাঙা, ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য

পণ্য ভাঙা অবস্থায় পৌঁছালে, যা অর্ডার করেছেন তা না হলে, বা স্পষ্ট প্রিন্টিং ত্রুটি থাকলে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে জানান। অর্ডার নম্বরের সাথে পরিষ্কার ছবি বা আনবক্সিং ভিডিও পাঠান।

আমরা বিনা খরচে আবার প্রিন্ট করে পাঠাব। আবার প্রিন্ট সম্ভব না হলে ওই পণ্যের জন্য যা দিয়েছেন তা ফেরত দেব।

অর্ডার বাতিল

  • আমরা বিকাশ পেমেন্ট যাচাই করার আগে: আমার অর্ডার থেকে নিজেই অর্ডার বাতিল করতে পারবেন।
  • প্রিন্ট শুরুর আগে: আমাদের জানিয়ে যেকোনো সময় বাতিল করতে পারবেন। বিকাশে দেওয়া ডেলিভারি চার্জ পুরোটা ফেরত দেওয়া হয়।
  • প্রিন্ট শুরুর পর: আর বাতিল করা যায় না, কারণ পণ্যটি আপনার জন্য তৈরি হচ্ছে।

কোনো কারণে আমরা অর্ডারটি তৈরি বা ডেলিভারি করতে না পারলে অর্ডার বাতিল করে ডেলিভারি চার্জ পুরোটা ফেরত দিই।

মত পরিবর্তন

পণ্য অর্ডার অনুযায়ী তৈরি হয় বলে শুধু মত বদলানো, ভুল মাপ বা রং বেছে নেওয়া, অথবা পণ্যের আর প্রয়োজন না থাকার কারণে রিটার্ন নেওয়া সম্ভব নয়। অর্ডারের আগে পণ্যের বিবরণ, মাপ ও রং দেখে নিন, কিছু অস্পষ্ট থাকলে আমাদের জিজ্ঞেস করুন।

৩ডি প্রিন্টে যা স্বাভাবিক

সূক্ষ্ম লেয়ার লাইন, ছোটখাটো দাগ আর ছবির তুলনায় রঙের সামান্য পার্থক্য ৩ডি প্রিন্টিংয়ে স্বাভাবিক, এগুলো ত্রুটি নয়। কিছু পণ্যের ছবি ডিজিটাল রেন্ডার, তাই প্রিন্ট করা পণ্যের রং ও ফিনিশ একটু আলাদা দেখাতে পারে।

রিফান্ড কীভাবে দেওয়া হয়

অনুমোদনের পর সাধারণত ৩ কর্মদিবসের মধ্যে যে বিকাশ নম্বর থেকে টাকা পাঠিয়েছিলেন সেখানে রিফান্ড পাঠানো হয়। পণ্যের দাম ক্যাশে দিয়ে থাকলে সেই টাকাও বিকাশে ফেরত দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপ করুন