সাধারণ প্রশ্নোত্তর

অর্ডার, ডেলিভারি, পেমেন্ট, অর্ডার বাতিল ও রিটার্ন।

৩ডি ভার্স থেকে কীভাবে অর্ডার করব?

পছন্দের পণ্য কার্টে যোগ করে ওয়েবসাইটেই চেকআউট করুন। প্রথমে ডেলিভারি ঠিকানা দেবেন, তারপর শুধু ডেলিভারি চার্জ বিকাশে অগ্রিম পাঠাবেন। পণ্যের দাম দেবেন হাতে পাওয়ার সময় (ক্যাশ অন ডেলিভারি)।

ডেলিভারি চার্জ কত?

সিলেট শহরে (সিলেট সদর ও দক্ষিণ সুরমা) ১ কেজি পর্যন্ত ৳৭০, সারা বাংলাদেশে ১ কেজি পর্যন্ত ৳১২০। ভারী পার্সেলে ওজন অনুযায়ী চার্জ একটু বাড়ে, চেকআউটে সঠিক অঙ্ক দেখানো হয়।

অর্ডার পেতে কত দিন লাগে?

পেমেন্ট যাচাইয়ের পর সাধারণত প্রিন্টে ১ থেকে ৩ কর্মদিবস আর কুরিয়ারে ১ থেকে ৩ দিন লাগে। বড় মডেল বা পুরো হাড়ের সেটে বেশি সময় লাগতে পারে, অর্ডার নিশ্চিত করার সময় জানিয়ে দেওয়া হয়।

মেডিকেল ও হাড়ের মডেল কি পড়াশোনার কাজে লাগবে?

হ্যাঁ। মডেলগুলো বাস্তব অ্যানাটমি মেনে শিক্ষার্থী, শিক্ষক ও ক্লিনিকের পড়াশোনা ও প্রদর্শনের জন্য তৈরি। এগুলো চিকিৎসা-সরঞ্জাম নয়।

অর্ডারের অবস্থা কীভাবে দেখব?

অর্ডার নম্বর আর ফোন নম্বর দিয়ে "অর্ডার ট্র্যাক করুন" পেজে, অথবা লগ ইন করে "আমার অর্ডার" থেকে যেকোনো সময় দেখতে পারবেন।

অর্ডার কি বাতিল করা যায়?

হ্যাঁ, আমরা বিকাশ পেমেন্ট যাচাই করার আগ পর্যন্ত "আমার অর্ডার" থেকে নিজেই বাতিল করতে পারবেন। এরপর পণ্যটি তৈরি শুরু হয়ে যেতে পারে, তাই আমাদের সাথে যোগাযোগ করুন। বাতিল অর্ডারের ডেলিভারি চার্জ পুরোটা ফেরত দেওয়া হয়।

অ্যাকাউন্ট খোলা কি জরুরি?

হ্যাঁ। ইমেইল, গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করলে যেকোনো সময় আপনার অর্ডার ও তার অবস্থা দেখতে পারবেন।

ডেলিভারি চার্জ আগে দিতে হয় কেন?

প্রতিটি পণ্য আপনার অর্ডারের জন্য আলাদাভাবে প্রিন্ট করা হয়। ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার নিশ্চিত হয় এবং কুরিয়ারের খরচ মেটে। পণ্যের দাম দেবেন শুধু হাতে পাওয়ার পর।

পণ্য ভাঙা অবস্থায় পৌঁছালে কী করব?

৪৮ ঘণ্টার মধ্যে ছবি বা আনবক্সিং ভিডিওসহ আমাদের জানান। আমরা বিনা খরচে আবার প্রিন্ট করে পাঠাব, অথবা টাকা ফেরত দেব।

অন্য রং বা মাপে পাওয়া যাবে?

অনেক ক্ষেত্রেই যাবে। অর্ডারের আগে জিজ্ঞেস করুন, দাম ও সময় জানিয়ে দেব।

নিজের ডিজাইন প্রিন্ট করানো যাবে?

হ্যাঁ। যোগাযোগ পেজ থেকে আপনার আইডিয়া বা ৩ডি ফাইল পাঠান, আমরা দাম জানিয়ে দেব।

বিস্তারিত: শিপিং ও ডেলিভারি · রিফান্ড ও রিটার্ন · অর্ডার ট্র্যাক করুন · যোগাযোগ

হোয়াটসঅ্যাপ করুন